ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শ্বশুরের ঘর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:১৪:১২ অপরাহ্ন
​শ্বশুরের ঘর ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুরবাড়ির ঘর মেরামত করতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন মৃধা নামে (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমন মৃধা পার্শ্ববর্তী আমতলী উপজেলার সেকান্দারলী গ্রামের নিজাম মৃধার ছেলে।

নিহতদের শ্বশুর আবুল কালাম জানান, তার বসতঘর নিচু হওয়ায় লোকজন নিয়ে উঁচু করতে সবার সঙ্গে সহযোগিতা করছিলেন ইমন। হঠাৎ ঘরের টিনের চালে হয়তো কোন বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এ সময় জামাতা ইমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক উপস্থিত সবাই ইমনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। খোঁজ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ