ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় রেকর্ড ৬২ মিলিমিটার

রাজধানীতে রাতভর বৃষ্টি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৫৯:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১১:০৪:৫১ পূর্বাহ্ন
রাজধানীতে রাতভর বৃষ্টি ফাইল ছবি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে সোমবার ভোররাত থেকে ঢাকায় কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ২-৩ থেকে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ