ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এলপি গ্যাসের দাম কমল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
​এলপি গ্যাসের দাম কমল
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমানো হয়েছে। বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা।

রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে।

গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ