ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৮:১৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৮:১৯:৩৯ অপরাহ্ন
​ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত ​ছবি: সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজন মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ।

রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল মহালদি এলাকার বাসিন্দা।

এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ