ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আজ এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:৩৮:৫৬ অপরাহ্ন
​আজ এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে ​ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শুক্রবার (১৮ জুলাই) গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দিচ্ছে মোবাইলফোন অপারেটরগুলো। এ ইন্টারনেটের মেয়াদ পাঁচদিন।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেয়া হয়েছে। ১৮ জুলাই সব গ্রাহককে পাঁচদিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানান, ১৮ জুলাই স্মরণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচদিন মেয়াদি এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচদিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ