ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস : জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্ক বাধ্যতামূলক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৫:৫৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৫:৫৫:০৮ অপরাহ্ন
করোনাভাইরাস : জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্ক বাধ্যতামূলক
সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী ও শিক্ষার্থীর জন্য নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা জারি করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
রোববার (১৫ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে আসা সেবাগ্রহীতাদের জন্যও নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
 
এতে আরো বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে, অফিসের বাইরে একসঙ্গে তিনজনের বেশি ব্যক্তির অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে অপ্রয়োজনীয় জনসমাগম এড়ানো এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাই মূল উদ্দেশ্য।
 
কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক কভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এর ফলাফল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে।
 
 
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ