আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৩:৩৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৩:৩৪:৩০ অপরাহ্ন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. (এপিএসসিএল)’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি তাদের ১৫টি পদে মোট ৯০ জন কর্মী নিয়োগ দেবে।

পদের বিবরণ অনুযায়ী প্রকৌশলে স্নাতক, স্নাতকোত্তর, বিকম, ডিপ্লোমা এবং এসএসসি পাস প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


একনজরে দেখে নিন পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও মূল বেতন

১. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) : ১৫ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

২. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৩. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) : ১ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৪. সহকারী ব্যবস্থাপক (স্টোর) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৫. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৬. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৭. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ২ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৮. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) : ৩ জন (মূল বেতন : ৫২,০০০ টাকা)।

৯. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): ৯ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।

১০. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : ১৩ জন (মূল বেতন : ৪০,০০০ টাকা)।

১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) : ৩ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।

১২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-কাম-কম্পিউটার অপারেটর : ৮ জন (মূল বেতন : ২০,০০০ টাকা)।

১৩. ফায়ারম্যান : ৬ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

১৪. নিরাপত্তা প্রহরী : ১২ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

১৫. স্টোর হেলপার : ১ জন (মূল বেতন : ১৪,৫০০ টাকা)।

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। সব পদে সিজিপিএ ৪.০০-এর স্কেলে সর্বনিম্ন ২.৫০ অথবা ৫.০০-এর স্কেলে ৩.৫০ (বা ২য় বিভাগ) থাকতে হবে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক/আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪২ বছর।

ফায়ারম্যান ও সিকিউরিটি গার্ডের জন্য শারীরিক যোগ্যতা 

ফায়ারম্যান : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬।
নিরাপত্তা প্রহরী : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, দৃষ্টিশক্তি ৬/৬। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা

মূল বেতনের পাশাপাশি সংস্থার বিধি অনুযায়ী বাসাভাড়া ভাতা/আবাসন সুবিধা, ২টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। চাকরির প্রারম্ভিক চুক্তি ১ বছরের শিক্ষানবিসসহ ৩ বছরের জন্য কার্যকর হবে। অবসর গ্রহণের বয়স ৬০ বছর।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১ থেকে ১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদন যেভাবে

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা টেলিটক কিংবা এপিএসসিএলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :