কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩০০ শিক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন।
এতে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১৭ দশমিক ৬৭ শতাংশে। এমন হতাশাজনক ফলাফলের প্রতিবাদে কলেজের শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রদল।
রবিবার (১ নভেম্বর) উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত এবং নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা কলেজে গিয়ে শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন।
ছাত্রদল নেতারা জানান, ৩০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৫৩ জন পাস করার ঘটনা কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে এনেছে।
এ ফলাফলের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা কোনোভাবেই এড়াতে পারেন না। শিক্ষার মানোন্নয়ন এবং এমন ফল বিপর্যেয়র কারণ অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা।
শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে ছাত্রদলের এই নীরব ও ব্যঙ্গাত্মক প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন