আজ যে জেলায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপলোড সময় : ৩১-১০-২০২৬ ১১:০২:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৬ ১১:০২:২৪ পূর্বাহ্ন
জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) নাটোরের বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ এলাকাগুলো হলো— ফজলিতলা, কালিকাপুর, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কুমরুল, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :