রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ারে ফিল্মি কায়দায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। ২৩টি মোটরসাইকেলে করে আসা ৪৫ থেকে ৫০ জনের একটি দল হেলমেট ও মাস্ক পরে এ হামলা চালায়। শুরুতেই তারা ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা। পরে ক্যামেরার সার্ভার রুমে ঢুকে লুট করে ফুটেজ সংরক্ষণের ডিভিআর।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে রাজধানীর হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে একের পর এক মোটরসাইকেল প্রবেশ করছে। ২৩টি মোটরসাইকেলে করে আসা ৪৫ থেকে ৫০ জনকে দেখা যায় সেখানে। তাদের কারও মুখে মাস্ক, আবার কারও মাথায় ছিল হেলমেট।
হামলার প্রায় ১৮ মিনিট পর সবাই মোটরসাইকেলে করেই এলাকা ছেড়ে চলে যায়। এভাবে দলবদ্ধভাবে মোটরসাইকেলে এসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন