দেশে এখন ১০ কোটি ৮ লাখ গ্রাহক ফোর-জি সেবা ব্যবহার করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানিয়েছেন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৯ কোটি ১০ লাখ সক্রিয় সিম রয়েছে (মোবাইল সাবস্ক্রিপশন)। দেশে ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান।
ফকির মাহবুব আনাম বলেন, ‘এখন শুধু সংযোগ বাড়ানো নয়, গুণগত মান, সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। একই সঙ্গে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ৫জি-সহ ভবিষ্যৎ প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল অব. মো. এমদাদ উল বারী।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি -এর ওয়্যারলেস গ্রুপের সভায় বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং আইনি সীমা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। সভায় এসব বিষয়ে আঞ্চলিক সুপারিশ প্রণয়ন ও সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হবে।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনার, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধি, এপিটির সেক্রেটারি জেনারেল ড, মানসুরি কুণ্ডু, এপিটির ওয়ারলেস গ্রুপের সভাপতি দেয়াজং কিম উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে