ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের জমা দেওয়া সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই শেষে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে।
তবে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেওয়া তিন প্রার্থী : মাহবুবা রহমান, শারমিন আক্তার এবং মেহেরুন নেছার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আপিল করতে পারবেন।
এদিকে এনসিপি নেত্রী মনিরা শারমিনকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে