ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দুই আইনজীবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৩:৪০:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৩:৪০:১৩ অপরাহ্ন
ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দুই আইনজীবী গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে শহিদ হন শিক্ষার্থী সাদ আল আফনান। গত ৪ আগস্টের এ ঘটনায় হয়েছে মামলা। সেই মামলায় এবার গ্রেপ্তার করা হয়েছে দুই আইনজীবীকে। সোমবার (৩ফেব্রুয়ারি) সকালে পৃথক স্থান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়।

গ্রেপ্তার ব্যাক্তির হলেন, নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবর। নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।  আর বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকালেও আদালতে আসেন বাবর। পরে তিনি আদালত থেকে বের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর নুরুল হুদা আদালতে আসার জন্য ঝুমুর এলাকার বাসা থেকে বের হন। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। তাদের দুজনকে আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘হত্যা মামলায় ওই দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ