সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক দুই
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১১-২০২৬ ০৭:২১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১১-২০২৬ ০৭:৫৩:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর কোতোয়ালি থানাধীন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- সুকুমার হালদার (২৫) এবং ফয়সাল (২৫)।
জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসময় ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়৷
ঘটনার পর পরই উপস্থিত জনগণ ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজনকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে আটক দুজন ও মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র: কালবেলা
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স