ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই: বাংলাদেশ হাইকমিশন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:১২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৫৯:৫৯ অপরাহ্ন
শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই: বাংলাদেশ হাইকমিশন ​দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লি হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’

এতে আরও বলা হয়েছে, ‘আদৌ অনুরোধটি সঠিক কি না-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে
ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা: রয়টার্স


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ