ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সোমবার (৯ নভেম্বর) কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
সূত্র: বাসস
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু