ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদারকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৯:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৯:১৯:২৪ অপরাহ্ন
​পাবনায় বিএনপি নেতা ও হাটের ইজারাদারকে গুলি করে হত্যা ​ছবি: সংগৃহীত
পাবনার আতাইকুলা থানা এলাকায় রিপন হোসেন (৪০) নামের এক বিএনপি নেতা ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের মধ্যেই এই ঘটনা ঘটে। 

নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিল তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে চলে যায়। 

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ