ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৪:৩৩:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:২২:০০ অপরাহ্ন
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ​ছবি: সংগৃহীত
স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্পেনের রেল পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানায়নি।

স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এ সময় একটি ট্রেন দ্রুতগতিতে পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে ৪৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এ সংঘর্ষ ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় ট্রেনের যাত্রীরা ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ