ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্টে ফিরবেন মুশফিকুর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১০-২০২৬ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৮-১০-২০২৬ ১১:৪৬:৪২ পূর্বাহ্ন
সিলেট টেস্টে ফিরবেন মুশফিকুর ছবি : সংগৃহীত
আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে শতটিরও বেশি টেস্ট খেলা মুশফিকুরের জন‌্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল টিম ম‌্যানেজমেন্ট। কিন্তু গতকাল টেস্ট শুরুর আগের দিনের অনুশীলনে আচমকা চোট পাওয়ায় নির্ভরযোগ‌্য মিডল অর্ডার ব‌্যাটসম‌্যান ছিটকে চান। তবে আশার বিষয়, সিলেটে দ্বিতীয় টেস্টে মুশফিকুরকে পাওয়া যাবে। দলের ফিজিও এ খবর নিশ্চিত করেছেন।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর, তানজিদ ও তাওহীদ। নেট বোলারের আচমকা লাফিয়ে ওঠা বল মুশফিকুরের আঙুলে লাগলে ব্যথায় কাতরাতে থাকেন। নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তার। পরে আর ব্যাটিং করেননি। তজর্নীতে টেপ পেঁচিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। ফিজিও জানিয়েছেন, তার আঙুল থেঁতলে গেছে। খেলার মতো অবস্থায় নেই তিনি।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

জাতীয় দলের হয়ে ১০৬ টেস্ট খেলা ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। ৩৯.০৮ গড়ে তার রান ৬ হাজার ৯৫৭। ১৪ সেঞ্চুরি  ৩০ ফিফটি আছে তার নামের পাশে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ