ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:৪৪:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০১:২৩:০৩ অপরাহ্ন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ​ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ