আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরায়েল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ১১:৪৮:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ১১:৪৮:৩২ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই তাকে আটক করা হয়।
জেরুজালেম গভর্নর কার্যালয়ের মিডিয়া সেল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ আবু জুমআকে ঘিরে ফেলে এবং জোরপূর্বক তুলে নিয়ে যায়। কী কারণে তাকে আটক করা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নামাজের পর জিজ্ঞাসাবাদের জন্য শেখ খালেদকে নিয়ে যাওয়া হয়।
পরে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, তাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে সাময়িকভাবে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
খুতবায় শেখ খালেদ জমিনে অবিচল থাকা এবং চলমান ফিলিস্তিনি জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে কথা বলেন। এ ছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্য নিয়েও আলোচনা করেন বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স