ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বৃহস্পতিবার থেকে সাজেকে সড়ক অবরোধের ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৫:০৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৫:০৮:৪৪ অপরাহ্ন
​বৃহস্পতিবার থেকে সাজেকে সড়ক অবরোধের ঘোষণা ​ছবি: সংগৃহীত
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারো সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি এসোসিয়েশন। 

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাজেক কার্বারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন। 

এর আগে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

তার আগে ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করা হলে প্রশাসনের আশ্বাসে দুই দফায় শিথিল করা হয়। উত্থাপিত দাবি বাস্তবায়ন না হওয়ায় আবার সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। 

বিবৃতিতে তারা সাজেক পর্যটনে যারা ভ্রমণে রয়েছেন তাদেরকে আজকের মধ্যে সাজেক পর্যটন ত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ