ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৪:০২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৪:০২:৫৩ অপরাহ্ন
​রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ​ফাইল ছবি
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ফরিদা বেগম চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

রোববার (৬ সেপ্টেম্বর) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকল আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীর প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে। রাতেই অনেকে হাসপাতালে ছুটে যান।

বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ