ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মমন্ত্রী

বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা হাজীদের ফেরত দেওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০৩:৪৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০৩:৪৩:১৮ অপরাহ্ন
বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা হাজীদের ফেরত দেওয়া হচ্ছে ​ছবি: সংগৃহীত
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজীকে প্যাকেজের উদ্বৃত্ত অর্থ হিসেবে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী বলেন, বাড়িভাড়া ও সার্ভিস চার্জে সাশ্রয় হওয়ায় হজ প্যাকেজের নির্ধারিত অর্থ থেকে এ টাকা উদ্বৃত্ত হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজীদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজ এবং আবাসনের ধরন অনুযায়ী ফেরতযোগ্য অর্থের পরিমাণে পার্থক্য থাকবে।

হজ প্যাকেজ-১-এর আওতায় হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজীরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা করে ফেরত পাবেন।

দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজে হজ পালনকারীরা ফেরত পাবেন ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।

তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজের হাজীরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা করে পাবেন।

হজ প্যাকেজ-২-এর আওতায় ২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজীরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা করে ফেরত পাবেন।

এই প্যাকেজে দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজীরা পাবেন ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। একই সঙ্গে আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজীদের দেওয়া হবে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।

এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং একই আপগ্রেডেশনের শর্ট প্যাকেজের হাজীরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা করে ফেরত পাবেন।

৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজীরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজীরা ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা করে ফেরত পাবেন।

দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা পাবেন ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা। আর তিন সিটের আপগ্রেডেশনের হাজীদের ফেরত দেওয়া হবে ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।

৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজীরা ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা করে ফেরত পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজীরা পাবেন ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজীরা পাবেন ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা।

অন্যদিকে, সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রত্যেক হাজী ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ