ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​লাইফ সাপোর্টে সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৬:৪১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৬:৪১:৩২ অপরাহ্ন
​লাইফ সাপোর্টে সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়া ​ছবি: সংগৃহীত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির।

তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ