ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাবা হচ্ছেন ‘বড় ছেলে’ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩৬:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩৬:১৭ অপরাহ্ন
​বাবা হচ্ছেন ‘বড় ছেলে’ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ​ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বাবা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমন খবর জানিয়েছেন তার স্ত্রী তাহসিন তামান্না।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের এক গুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমরা তোমার লাথিগুলো গুনছিলাম, প্রার্থনা করছিলাম, আর তোমার ছোট্ট মুখটার স্বপ্ন দেখছিলাম।’

এর আগে গেল বছরের ২ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে বিয়ের ঘোষণা দেন মিজানুর রহমান আরিয়ান।

উল্লেখ্য যে, ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক ঘটে আরিয়ানের। এরপর তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার বানানো নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাটকের নাম ‘বড় ছেলে’।

এরপর ‘বুকের বাঁ পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’, ‘চারুর বিয়ে’ অন্যতম।

এ ছাড়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরে তার ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে‌’ বেশ সাড়া ফেলেছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ