ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:৫৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:৫৩:২৫ অপরাহ্ন
​বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৪২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষায় ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

গত শনিবার বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য এ পরীক্ষা হয়। 

মোট ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতির এ লিখিত পরীক্ষা রাজধানীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।

ফলাফল দেখতে ক্লিক করুন

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ