ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:১৬:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:১৬:০৩ অপরাহ্ন
​বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ ​ফাইল ছবি
বান্দরবান সদর উপজেলার দুর্গম এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ৬ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রাত আনুমানিক সাড়ে ১১টায় হাতিরডেরা এলাকায় অবস্থিত মো. ইসমাইলের মালিকানাধীন রাবার বাগানে কর্মরত ছয়জন শ্রমিককে সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

অপহরণের শিকার শ্রমিকরা হলেন, মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ