লোডশেডিংয়ে পড়াশোনায় ব্যাঘাতের অভিযোগ এসএসসি পরীক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০৪-২০২৬ ১১:৫০:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৬ ১১:৫০:১৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
রংপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য রংপুর জেলার ৫৩টি কেন্দ্রে ৩২ হাজার ৪৯ জন এসএসসি, ১৫টি কেন্দ্রে ৬৩৭৯ জন দাখিল ও ১৬টি কেন্দ্রে ৩১৩২ জন মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।
সুষ্ঠু শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য রংপুর জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসন সব পদক্ষেপ হাতে নিয়েছে। প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার এবং ৮ উপজেলা ও মহানগর এলাকায় পৃথক ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে বলে জেলা প্রশাসক রুহুল আমিন জানিয়েছেন।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন এলাকার ২৪টি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষার ক্ষেত্রে সব ধরনের জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। এসএসসি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। কেউ এই আইন অমান্য করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, অব্যাহত লোডশেডিংয়ের কারণে তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। সে কারণে এসএসসি পরীক্ষার সময় লোডশেডিং না দেওয়ার আবেদন জানিয়েছে তারা।
সরেজমিন রংপুর নগরীর শালবন এলাকায় অবস্থিত আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল ৯টারও আগে থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। তাদের প্রবেশপত্রসহ অন্য কাগজপত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
অভিভাবকরা জানান, এবার লোডশেডিংয়ের কারণে তাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সমস্যায় পড়েছে। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ভীষণ কষ্ট পেয়েছে।
পরীক্ষার্থী আসমা মমতাজ জানায়, এবারের সবচেয়ে সমস্যা বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।
পরীক্ষার্থী শামসাদ বলছে, সরকারের কাছে আমাদের আবেদন, এসএসসি পরীক্ষা যে কয়েকদিন চলবে এ সময় লোডশেডিং না দেওয়া হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স