ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​সাবেক প্রধান বিচারপতির মৃত্যু, সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১২:৩৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:১১:৫৭ অপরাহ্ন
​সাবেক প্রধান বিচারপতির মৃত্যু, সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকছে। রোববার (২৪ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিবৃতিতে জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলবে।
এর আগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ