ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকল আরব লীগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০২:৪৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০২:৪৬:৩৩ অপরাহ্ন
ইরানের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকল আরব লীগ ফাইল ছবি
যুক্তরাষ্ট্রঘেঁষা মধ্যপ্রাচ্যের দেশুগুলোকে আতঙ্কে ফেলে দিয়েছে ইরান। পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। এ সময় জরুরি সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা। সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে যুদ্ধাপরাধ করছে ইরান। ইসরায়েলের সামরিক-বেসামরিক এলাকায় এ পর্যন্ত কয়েকবার ব্যবহার এই বোমা তারা করেছে। এটা যুদ্ধাপরাধ, কারণ আপনারা জানেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করা নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ