ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০১:৪৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৩:০৬:৪২ অপরাহ্ন
​চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী সবিনয় দাস। তিনি বলেন, বাড়িটির নিচ তলায় ওই পরিবারটি বসবাস করতো। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ