ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার তিন দিনের রিমান্ডে

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১২:৪১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৪:২২:৩২ অপরাহ্ন
​হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার তিন দিনের রিমান্ডে ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর শাহআলী থানা এলাকায় ইকরামুল হক হত্যা মামলায় তাঁর এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

ভিডিও : ৩ দিনের রিমান্ডে কামাল আহমেদ মজুমদার 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ